Friday, August 20, 2010
প্লাস্তিক সার্জারী কি?
এক ধরনের শল্য চিকিতসার নাম হল প্লাস্তিক সার্জারী। এই চিকিতসার ফলে জন্মগত বা কোন অসুখের কারণে সৃষ্ট দাগ বা কোন দুর্ঘটনায় বিকৃত অঙ্গ-প্রত্যঙ্গের বাইরের চেহারা শোধরাতে পারা যায়। তোমরা গন্নাকাটা বোধহয় দেখেছো। সাধারনত এদের উপরের ঠোটের এক জায়গায় কাটা থাকে। প্লাস্তিক সার্জারীতে এমন মেরামত হয়ে যায় যে আর ধরবার উপায় থাকে বা। যে জায়গাটা মেরামত করা দরকার ঠিক সেই আকারের চামড়া শরীরের অন্য যায়গা থেকে কেটে এনে বসিয়ে দেওয়া হয়। এ জন্য দু পরত মাত্র চামড়া নেওয়া হয় যাতে করে তাদের কোষ চটপট বেড়ে ওঠে আক্রান্ত জায়গাটা বেমালুম সারিয়ে তুলতে পারে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment