যে সব মেয়ে তাদের ছোট এক বা একাধিক ভাইয়ের সঙ্গে বেড়ে ওঠে তারা সাধারণত অন্য মেয়েদের তুলনায় কমপক্ষে দুই বছর পর বিয়ে করে।কারণ তারা তাদের ছোট ভাইয়ের প্রতি একটু বেশি যত্নশীল হয়।সম্প্রতি একটি গবেষণায় এমন তথ্য ফুটে ঠে এসেছে।খবর টেলিগ্রাফ অনলাইনের।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির একদল গবেষক ২৭৩ জন মহিলার ওপর গবেষণা চালিয়ে এই তথ্য প্রকাশ করেছেন।ওয়েস্টার্ণ অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির ফ্রিডা মিলনে ও ডেবরা জাজ বলেন, বড় বোনেরা বেশিরভাগ সময় পরিবারের গৃহস্থালির কাজে সহযোগিতা করে, এর ফলে তাদের মাঝে যৌন সম্পর্ক গড়ার প্রবণতা কম থাকে।এছাড়া বড় বোনেরা তাদর ছোট ভাইকে বড় করে তোলার জন্য তার বাবা-মাকে যতটা সহযোগিতা করে,বড় ভাই থাকলে তারা ততটা করে না।
No comments:
Post a Comment